• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ : যাত্রী কল্যাণ সমিতি

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি অভিযোগ করেছে, অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি বাস মালিক সমিতি।
সোমবার (২৫ মে) সংবাদ মাধ্যমে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঈদযাত্রায় বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে দরিদ্র, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ কম খরচে ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় অনেকেই খোলা ট্রাক, পণ্যবাহী যান বা ট্রেনের ছাদে যাতায়াত করছেন। এরই মধ্যে চট্টগ্রাম থেকে নওগাঁগামী রডবোঝাই ট্রাক উল্টে টাঙ্গাইলে ১৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতি বছর ঈদে লাখো শ্রমজীবী মানুষ অতিরিক্ত ভাড়ার চাপে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াতে বাধ্য হন। অথচ তাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।
অনতিবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, বাস মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকরের দাবি জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে যাত্রীদের বাস বা ট্রেনের ছাদে, খোলা ট্রাকে কিংবা ফিটনেসবিহীন যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category