• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মামলা দায়ের বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মী গ্রেপ্তার সোনাইমুড়ীতে মামলার জটে বন্ধ সড়ক নির্মাণকাজ! সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা মালয়েশিয়ার ৩০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে সোমবার বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার বাড়ানোর প্রস্তাব বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে

গরমে হাঁসফাঁস অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। বিরল বৈশিষ্ট্যের এই সাদা মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। প্রাণীটির জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থাও করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, গরম আবহাওয়ার কারণে প্রাণীটিকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই খাঁচায় একটি স্ট্যান্ডফ্যান স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খায়। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়।
গত বুধবার (২৭ মে) রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি মুক্তভাবে চলাচল করতে পারে। তবে গৃহপালিত প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই সে অভ্যস্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category