• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনা ফিফার, মামলার হুমকি

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা এবং এর জের ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে যাওয়ার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেটা এরই মধ্যে কিছুটা হলেও কেটেছে। তবে ইরান নিয়ে নতুন এক জটিলতার মুখোমুখি হয়ে পড়েছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনার করছে ফিফা, এমন খবরে সংস্থাটির বিরুদ্ধে মামলার হুমকি দেয়া হয়েছে। উল্টো দিকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিফার কাছে ওই পতাকাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্রুপ জি-তে ইরানের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। দুটি ক্যালিফোর্নিয়ায়, একটি সিয়াটলে। যুক্তরাষ্ট্রে যে সব ইরানি বসবাস করেন, তাদের বড় অংশ ক্যালিফোর্নিয়ায় থাকেন। এদের মধ্যে একটি অংশ ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধী।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব বিরোধী এই অংশটি ইরানের পুরোনো ‘লায়ন অ্যান্ড সান’ খচিত পতাকা বিশ্বকাপের সময় প্রদর্শনের পরিকল্পনা করছেন। তবে ইরানের ফুটবলপ্রধান মেহদি তাজ আগেই জানিয়েছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ যে সব বিষয়ের ওপর নির্ভর করছে, তার মধ্যে রয়েছে অননুমোদিত পতাকাও। এরপর কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা তাদের ভেন্যু নির্দেশিকায় বিপ্লব-পূর্ব ইরানি পতাকা নিষিদ্ধ করতে পারে।
বিশ্বকাপের ভেন্যুগুলোতে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই বিষয়টি ক্যালিফোর্নিয়ার রাজ্য বা ফেডারেল আদালতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় গড়াতে পারে। এর ফলে ফিফা এখন আদালতের মুখোমুখি হতে পারে।
গত সপ্তাহের শেষের দিকে আইনি পরামর্শক শাহরুখ মোখতারজাদেহ জানান, তিন দিন পার হওয়ার পরও ফিফার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘ফিফা যদি “লায়ন অ্যান্ড সান” খচিত পতাকাটি বাদ দেওয়ার চেষ্টা করে, তবে আমরা উপযুক্ত আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছি।’
এই বিষয়ে সরাসরি জানতে চাওয়া হলে ফিফা তাদের নিষিদ্ধ সামগ্রীর তালিকা শেয়ার করে জবাব দেয়। ওই তালিকায় ‘রাজনৈতিক, আপত্তিকর এবং/অথবা বৈষম্যমূলক প্রকৃতির’ যেকোনো উপাদান নিষিদ্ধ করা হয়েছে। তবে এই পতাকার কোন অংশটি উক্ত নীতিমালার লঙ্ঘন করছে, তা সংস্থাটি সুনির্দিষ্টভাবে জানায়নি।
ধারণা করা হচ্ছে, সুস্পষ্টভাবে কোনো পতাকা নিষিদ্ধ প্রকাশ করা না হলেও ভেন্যুতে এ বিষয়ক নির্দেশনা দিয়ে থাকতে পারে ফিফা।
সূচি অনুযায়ী ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর। বিশ্বকাপ শুরুর আগে ইরান দলের অ্যারিজোনায় বেস ক্যাম্প করার কথা থাকলেও পরে তা দেশটি তা মেক্সিকোয় সরিয়ে নেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category