• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল লিচুর রাজ্যখ্যাত দিনাজপুরে জমে উঠেছে বেচাকেনা মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০ প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির ব্যবসায় ভাটা এবার অগ্রিম আয়কর নেয়ার তালিকায় যুক্ত হচ্ছে অটোরিকশাও দেশি-বিদেশি উভয় ঋণের বিপরীতেই মাশুল হবে দশমিক ২৫ শতাংশ সরকার নির্ধারিত দামের চেয়ে অর্ধেকে বিক্রি কোরবানির পশুর চামড়া চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন ক্ষমতা বাড়াচ্ছে ভারত গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, সবাইকে ছাড়তে হবে না যুক্তরাষ্ট্র

প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির ব্যবসায় ভাটা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত অর্থনীতি: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানিগুলোর ব্যবসা উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। মূলত দেশের বিদ্যমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে নির্মাণকাজে ধীরগতির প্রভাবে সিমেন্ট বিক্রি কমে যাওয়ার ফলে কোম্পানিগুলোর ব্যবসায় ভাটা পড়েছে।
দেশের পুঁজিবাজারে বর্তমানে সিমেন্ট খাতের সাতটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে আরামিট সিমেন্টের উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদনে থাকা ছয় কোম্পানির মধ্যে মেঘনা সিমেন্ট মিলস বাদে বাকি পাঁচটির আয় প্রথম প্রান্তিকে কমেছে।
কনফিডেন্স সিমেন্টের চলতি বছরের প্রথম প্রান্তিকে ১১৭ কোটি টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১২৮ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ১২ কোটি ৭২ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ২৪ কোটি ৮৭ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৮ পয়সা।
ক্রাউন সিমেন্টের চলতি বছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ৯৫ কোটি টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১৯২ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ১৩ কোটি ৫০ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩০ কোটি ২০ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩ পয়সা।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩৬২ কোটি টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪২৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ৪ কোটি ৯৫ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১৯ কোটি ৬৫ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩৮ পয়সা।
লাফার্জহোলসিম বাংলাদেশের চলতি বছরের প্রথম প্রান্তিকে ৮০৪ কোটি টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৮৫১ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ১১২ কোটি ১৮ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১৩৯ কোটি ৬ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা।
মেঘনা সিমেন্ট মিলসের চলতি বছরের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৯৯ লাখ টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ১৭ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ৫৩ কোটি ৬৪ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৮ কোটি ৮৮ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৯৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৪৮ পয়সা।
প্রিমিয়ার সিমেন্ট মিলসের চলতি বছরের প্রথম প্রান্তিকে ৫৯৪ কোটি টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৭২৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ১৮ কোটি ৯৮ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ কোটি ২৯ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category