• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

গুণী অভিনেতা আব্দুল হান্নান শেলী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ঢালিউডের পরিচিত মুখ ও গুণী অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে, বর্তমানে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে সহশিল্পীর এই চরম সংকটের কথা তুলে ধরেছেন অভিনেতা এম কে এইচ পামির।
ফেসবুক স্ট্যাটাসে পামির জানান, হান্নান শেলী দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিষয়টি শোবিজ অঙ্গনের অনেকেরই জানা। পামির এবং শেলী দুজনেরই গ্রামের বাড়ি একই জেলা পাবনায়। তাই এবারের ঈদে বাড়ি যাওয়ার পাশাপাশি শেলীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী শেলীর বাসায় যান পামির।
দীর্ঘদিন পর সহশিল্পীকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আব্দুল হান্নান শেলী। পামির সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমাকে দেখার পর শেলী ভাই যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন- ‘আমি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি, আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ এ কথা বলেই তিনি কেঁদে ফেললেন।’
হান্নান শেলীর বর্তমান শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির কথা উল্লেখ করে পামির আরও লেখেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।’
সহশিল্পীর এই কঠিন সময়ে বিনোদন অঙ্গনের কর্মী, ভক্ত ও অনুরাগী সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন এম কে এইচ পামির। তিনি বলেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে, আমিন।’
এদিকে আব্দুল হান্নান শেলীর অসুস্থতা ও সহায়তার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বলেন, ‘প্রায় দুই মাস আগে একটা সার্টেন অ্যামাউন্ট সাহায্য দেয়া হয়েছে। শিল্পী কল্যাণ তহবিলে উনার ফাইল পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই। আমরা সেটার তদারকি করছি আর উনার অসুস্থতা সম্পর্কে আমরা সবসময় অবগত রয়েছি।’
প্রসঙ্গত, অভিনেতা আব্দুল হান্নান শেলী ঢালিউডের বেশ কিছু প্রশংসিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া জাগানো ‘দুই দিনের দুনিয়া’। গুণী এই অভিনেতার এমন দূরবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দুঃখ প্রকাশ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category