• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নকে অন্য উপজেলা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেপ্তার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে সংস্পর্শে গিয়ে ৫ গরুর মৃত্যু সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি সড়কবাতি সম্পর্কে জ্ঞান নিতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খাবার মুখে দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেয়া লোকটি কে চার দিনে ফটিকছড়িতে ৮ প্রাণহানি,উদ্বেগে সাধারণ মানুষ বেনাপোল সীমান্ত থেকে সেই ১০ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ​গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন— কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহি উদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)।
​স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত ভোররাত আনুমানিক ২টার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারত সীমান্ত পার হয়ে কালিন্দি নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। সে সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। তারা দুজনই গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। ​পরে রাত সোয়া ৩টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category