• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
মমতার তৃণমূলে ভাঙন, ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নকে অন্য উপজেলা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেপ্তার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে সংস্পর্শে গিয়ে ৫ গরুর মৃত্যু সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি সড়কবাতি সম্পর্কে জ্ঞান নিতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খাবার মুখে দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেয়া লোকটি কে চার দিনে ফটিকছড়িতে ৮ প্রাণহানি,উদ্বেগে সাধারণ মানুষ

অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে সংস্পর্শে গিয়ে ৫ গরুর মৃত্যু

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটি লাগায় কর্তৃপক্ষ। বুধবার সকালে মাঠে বেশ কয়েকটি গরু ঘাস খেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু হয়। স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category