• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ফুল দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বরণ

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভে দেশে ফেরার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি নিউইয়র্ক থেকে দেশে ফিরে আসেন। এরপর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর এই নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বৈশ্বিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমি বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতিসংঘের কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাঁর সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category