• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা।
এর মধ্যে ইস্টার্ন গ্যালারিতে ২০০ ও নর্দান গ্যালারিতে ৪০০ টাকা মূল্যের টিকিটে খেলা দেখা যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটও। আর ক্লাব হাউসে (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডে) বসে খেলা দেখতে ব্যয় হবে ৬০০ টাকা।
এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২ হাজার ৫০০ টাকায়। এবারও বুথে টিকিট বিক্রি হবে না। কিনতে হবে www.gobcbticket.com.bd ঠিকানা থেকে।
আগামীকাল তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ। ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো হবে বেলা দুইটা থেকে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category