• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ২০২৬ বিশ্বকাপ: এক নজরে ৪৮ দলের শক্তি, সম্ভাবনা ও ম্যাচের সময়সূচি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল বাজারে ক্রেতা কম, দাম অনেকটা স্থিতিশীল পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার,কোনো হতাহতের ঘটনা ঘটেনি তুরস্কের স‌ঙ্গে বা‌ণি‌জ্যের প‌রিমাণ বাড়া‌নোর মুক্ত বাণিজ্য স্বাক্ষর নি‌য়ে আলোচনা কলকাতার শুটিং পাড়ায় সংঘর্ষ, ডিম-ইট ছোড়াছুড়ি ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শংকর বললেন,‘ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে কেউই সুখী হবে না’

ইলন মাস্ককে ‘ব্যাঙ’, ‘শিম্পাঞ্জি’ বললেন মার্কিন পপ তারকা দোজা ক্যাট

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করে আলোচনায় এসেছেন মার্কিন পপ তারকা দোজা ক্যাট। প্ল্যাটফর্মটিতে সরাসরি ভয়েস নোট শেয়ার করার মাধ্যম ‘অডিও পোস্ট ফিচার’ ফিরিয়ে আনার দাবি জানাতে গিয়ে এই ধনকুবেরের উদ্দেশ্যে এমন আপত্তিকর মন্তব্য করেন তিনি।
সেই গায়িকার একটি পোস্ট-এ দেখা যায়, দোজা ক্যাট ইলন মাস্ককে অডিও ফিচারটি ফিরিয়ে আনার দাবি জানানোর পাশাপাশি তার অবয়ব নিয়ে নানা কটুক্তিমূলক, আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছেন। ইলন মাস্ককে উদ্দেশ্য করে ‘ব্যাঙের মতো দেখতে’ এবং স্টার ওয়ার্স চলচ্চিত্রের কাল্পনিক প্রাণী ’ইওক’-এর সাথে তুলনা করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
এক পোস্টে ডোজা ক্যাট লেখেন, হেই ইলন, যদি তুমি এটি দেখে থাকো, তবে দয়া করে অডিও পোস্ট ফিচারটি এখানে ফিরিয়ে আনো। ধন্যবাদ, তুমি ব্যাঙের মতো দেখতে…। তোমাকে দেখতে বালু খাওয়া মানুষের মতো লাগে।
প্রাথমিকভাবে ডোজা ক্যাট তার পোস্টে ইলন মাস্ককে সঠিকভাবে ট্যাগ না করায় এক অনুসারী বিষয়টি ধরিয়ে দেন। এরপর তিনি ইলন মাস্ককে ট্যাগ করে পুনরায় পোস্ট করেন এবং প্রায় একই কথা লেখেন। দ্বিতীয় দফায় তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে মাস্ককে ‘ঘাড়হীন শিম্পাঞ্জি’ বলে অভিহিত করেন।
যদিও পোস্টের শেষে তিনি লেখেন, কাউকে আঘাত করতে চাননি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইলন মাস্কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা জবাব পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category