• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

উটের দুধের ব্যবসা করবেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

প্রভাত রিপোর্ট / ২৬০ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ঢাকাই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত এই অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন ধরে ক্যামেরার বাইরেও তিনি। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। এছাড়াও একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে নায়িকাকে।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি- আর সেটি উটের দুধের ব্যবসা। মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’
কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’
নায়িকা জানালেন, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন তিনি। মিষ্টি জান্নাতের কথায়, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও