• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ শরীয়তপুরের গোসাইরহাটে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, আতঙ্কে এলাকাবাসী পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৬ জন উধাও

ধারাবাহিক নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন সুনেরাহ

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও এখন নাটকেই বেশি ব্যস্ত। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে ‘সায়রা’ নামেই পরিচিতি পেয়ে গেছেন।
শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হন এর নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা। কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এক পর্যায়ে সুনেরাহর কাছে জানতে চাওয়া হয়, তিনি নাকি ‘সায়রা’ হয়ে গেছেন!
সুনেরাহ বলেন, “সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করলেন। আমি উনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তিনি বলেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব’। এরকম আরো অনেকেই বলেন।”
চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে সাফল্য বলেই মনে করছেন এ অভিনেত্রী। সুনেরাহর ভাষ্য, ‘আজ (শনিবার) নাটকটির সাকসেস পার্টি হচ্ছে। তো দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য একটা বড় সাফল্য ও অর্জন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে। উল্লেখ্য, ৮ মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়েছিল। সামনে এর নতুন কোনো সিজন আসবে কিনা, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category