• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার বিশ্ব সমুদ্র দিবস: টেকসই ভবিষ্যতের জন্য সমুদ্র রক্ষায় হোক সবার অঙ্গীকার সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ঠেকাতে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে টহল জোরদার-মাইকিং করেছে বিজিবি।
রবিবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাতে অবৈধ পুশইন করাতে পারে সেই জন্য শনিবার রাত থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ১৯ টি বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। পাশাপাশি পুশইন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাই এর প্রতিরোধে সুনামগঞ্জের সকল সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের লোকজনদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category