• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি, বদলি খেলোয়াড় এদেরসন

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ফুলব্যাক ওয়েসলি। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনকে। ২৬ বছর বয়সী এদেরসন ২০২২ সাল থেকে ইতালির আতালান্তার হয়ে খেলছেন। ২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে রবিবার ভোরে মিসরকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটেই চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোমার ডিফেন্ডার ওয়েসলি। পরীক্ষা-নিরীক্ষার পর স্ক্যানে ২২ বছর বয়সী এই ফুটবলারের গুরুতর চোট ধরা পড়েছে। যা তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে।’
এদিকে ওয়েসলির চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এদেরসনের জন্য খবরটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। তাঁর নাম ঘোষণার সময় তিনি নিজ রাজ্য মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পো গ্রান্দেতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। এর আগের রাতেই তিনি মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএলে খেলা সতীর্থ ফুটবলার রোমুলোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় তাঁর নাম থাকলেও চূড়ান্ত দলে ডাক পাবেন বলে খুব একটা আশা করেননি এদেরসন। সে কারণেই কাম্পো গ্রান্দেতে যাওয়ার সময় পাসপোর্টও সঙ্গে নেননি, সেটি পড়ে ছিল রিও ডি জেনিরোতে। রবিবার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে ফোন আসে। সেখানেই জানতে পারেন, ওয়েসলির বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। আনন্দের সেই মুহূর্ত কাটিয়ে এরপর দ্রুত যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হয় তাঁকে ও তাঁর পরিবারকে।
জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নিউ জার্সিতে পৌঁছানোর জন্য সাও পাওলো থেকে ফ্লাইট ধরার কথা ছিল এদেরসনের। তাই বন্ধুদের সহায়তায় রিও ডি জেনিরো থেকে তাঁর পাসপোর্ট দ্রুত সাও পাওলোতে পাঠানোর ব্যবস্থা করা হয়।
দলে ডাক পাওয়ার পর অভিনন্দনের শত শত বার্তার জবাব দিতে দিতেই রবিবার দুপুরে কাম্পো গ্রান্দে থেকে সাও পাওলোর উদ্দেশে রওনা দেন এদেরসন। সেখান থেকে তাঁর যুক্তরাষ্ট্রে উড়াল দেয়ার কথা। বাংলাদেশ সময় সোমবার বিকেলে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেয়ার পর রাতেই জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলনে অংশ নেয়ার কথা তাঁর।
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে এদেরসন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা সব সময়ই আমার পরিকল্পনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সব সময় তোমার পাশে আছি। চলুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।’
আগামী রবিবার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category