• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অনেক জলঘোলার পর বিশ্বকাপে ইরান, ভিসা নিয়ে ফিফাকে অভিযোগ

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছিল। অনেক জলঘোলার পর তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে খেলা হলেও তাদের বেস ক্যাম্প হয়েছে মেক্সিকোতে। রবিবার দেশটিতে পৌঁছে গেছে ইরানের বিশ্বকাপ বহর। কিন্তু দলের একাধিক সদস্য এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এজন্য ফিফার তীব্র সমালোচনা করলেন ইরান ডিফেন্ডার এহসান হাজসাফি।
ক্যালিফোর্নিয়া সীমান্তের নিকটবর্তী মেক্সিকোর তিজুয়ানা শহরে বসেছে ইরানের বেস ক্যাম্প। ভিসা প্রক্রিয়াকরণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসন থেকে সেখানে সরিয়ে নেয়া হয়েছে তাদের ঘাঁটি।
হাজসাফি বলেছেন, ‘প্রথমত আমরা খুব খুশি যে দল অবশেষে পৌঁছে গেছে। আমরা এনিয়ে আনন্দিত। আল্লাহকে ধন্যবাদ যে দলের অবস্থা খুব ভালো। এত কিছুর পর অবশেষে ভিসা দেয়া হলো।’
সবাইকে ভিসা না দেয়ার কারণে ফিফাকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি, ‘ব্যক্তিগতভাবে ফিফার প্রতি আমার একটা অভিযোগ আছে। কেন এত দেরি হলো? আমি যতদূর জানি ভিসা শুধু খেলোয়াড়দের ও কোচিং স্টাফ দলের কিছু সদস্যকে দেয়া হয়েছে।’
জানা গেছে, ইরানের কিছু সদস্য এখনও ভিসা পাননি। তাদের মধ্যে আছেন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি, ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মাদ নবি। হাজসাফি বললেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের কোচিং স্টাফদের কিছু সদস্য, দলে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তারা এখনও ভিসা পাননি। তাদের মধ্যে আছেন টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক এবং মিডিয়া ডিরেক্টর, তারা সবাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিফাকে আমি এই বিষয়টি সমাধানের অনুরোধ জানাই, ইনশাআল্লাহ, কয়েক দিনের মধ্যে সমাধান হবে।’
হাজসাফি প্রধান কোচ আমির গালেনোয়েইকে উদ্দেশ্য করে কথা বলেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে ৬২ বছর বয়সী কোচ ভিসা পাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন বলেই জানা গেছে। মেক্সিকোর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টিম বাসে তার ছবি দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category