• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
আবার যুদ্ধে জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রে ব্যয় রেকর্ড বেড়েছে: গবেষণা যৌন নিপীড়নের অভিযোগ, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সাময়িক বরখাস্ত হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত নিউইয়র্কে বাস্কেটবল খেলা দেখতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনলেন ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে ৮ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল গঠন পাঁচ মাসে ছয়টি শিল্পাঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

রোনালদোদের জোটার কথা স্মরণ করালেন পর্তুগাল প্রেসিডেন্ট

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: না থেকেও পর্তুগাল দলে আছেন ডিয়েগো জোটা। গত বছর স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। ২৭ জন সদস্যের পাশাপাশি তাকে রেখে ‘২৭+১’ স্কোয়াড ঘোষণা করেন কোচ রবার্তো মার্তিনেজ। দলের আরেক তারকা রুবেন নেভেস বলেন, জোটার স্মৃতি বিশ্বকাপে পর্তুগালকে বাড়তি শক্তি দেবে। এবার দেশটির প্রেসিডেন্ট সাবেক এই ফরোয়ার্ডের জন্য ‘অধরা ট্রফি’ নিয়ে দেশে ফিরতে বিশেষ অনুরোধ করলেন।
লিভারপুলের তারকা খেলোয়াড় জোটা গত বছর ৩ জুলাই স্পেনে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কিছুদিন আগেই তিনি পর্তুগিজদের উয়েফা নেশন্স লিগ ট্রফি জিততে সাহায্য করেছিলেন। তার স্মৃতি সঙ্গে করে নিয়ে দেশ ছাড়ছে পর্তুগাল দল। সোমবার ওয়েরাসের ফুটবল সিটিতে জাতীয় দলকে বিদায় সংবর্ধনা দিতে যান প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো।
পর্তুগাল প্রেসিডেন্টকে সব খেলোয়াড়দের অটোগ্রাফ দেয়া একটি জার্সি তুলে দেন রোনালদো নিজে। পরে সেগুরো বলেন, টুর্নামেন্টে পর্তুগাল যেন ‘প্রত্যেকের ব্যক্তিগত বুদ্ধিমত্তা, গুণমান এবং প্রতিভার সমষ্টির চেয়েও বেশি কিছু হয়ে ওঠে।’
তারপর জোটাকে স্মরণ করে রাষ্ট্রপ্রধান বললেন, ‘একে অন্যের জন্য খেল, একে অন্যের জন্য কাজ কর। আমাদের ডিওগো জোটার স্মরণে খেল এবং কাজ কর।’
এরপর জোরালো গলায় অনুরোধ জানালেন সেগুরো, ‘দেশ তোমাদের বিশ্বাস করে, আমাদের স্বপ্ন দেখাও। আমাদের অধরা ট্রফি পর্তুগালে নিয়ে এসো।’
প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে কোচ মার্তিনেজ বললেন, ‘আমি বলতে পারি দল পর্তুগালের জন্য সবটুকু নিংড়ে দেবে এবং লাখ লাখ পর্তুগিজদের স্বপ্ন বয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে মাঠে নামবে।’
ইউরো ২০১৬ চ্যাম্পিয়ন পর্তুগাল আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন তারা উজবেকিস্তানের মুখোমুখি হবে। গ্রুপ ‘কে’-তে তাদের শেষ ম্যাচটি হবে ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category