• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
আবার যুদ্ধে জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রে ব্যয় রেকর্ড বেড়েছে: গবেষণা যৌন নিপীড়নের অভিযোগ, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সাময়িক বরখাস্ত হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত নিউইয়র্কে বাস্কেটবল খেলা দেখতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনলেন ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে ৮ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল গঠন পাঁচ মাসে ছয়টি শিল্পাঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

নিউইয়র্কে বাস্কেটবল খেলা দেখতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনলেন ট্রাম্প

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বর্তমান প্রেসিডেন্ট জাতীয় বাস্কেটবলের (এনবিএ) ফাইনাল দেখতে উপস্থিত হলেন। তবে সেই ঐতিহাসিক মুহূর্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য পুরোপুরি সুখকর হয়নি। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে খেলা দেখতে গিয়ে দর্শকদের একাংশের দুয়োধ্বনির মুখে পড়েন তিনি।
সোমবার (৮ জুন) রাতে এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ দেখতে নিউইয়র্ক নিকস ও সান আন্তোনিও স্পার্সের খেলায় উপস্থিত ছিলেন ট্রাম্প। জাতীয় সংগীত পরিবেশনের সময় স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে দর্শকদের একাংশ দুয়োধ্বনি দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সেই দৃশ্য দেখা গেছে। তবে মাঠের ভেতরের প্রতিক্রিয়ার আগেই ট্রাম্পের সফর নিউইয়র্কবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ফলে ম্যাচ দেখতে আসা হাজারো দর্শককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকের অভিযোগ, তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।
ট্রাম্পের উপস্থিতির কারণে স্টেডিয়ামের চারপাশের সড়কগুলো যানবাহন ও পথচারীদের জন্য আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার নিউইয়র্ক পুলিশ সদস্য ও শত শত সিক্রেট সার্ভিস কর্মকর্তা মোতায়েন করা হয়। পুরো এলাকাজুড়ে ধাতব ব্যারিকেড বসানো হয় ও দর্শকদের বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।
ট্রাম্পের সফরের প্রভাব শুধু স্টেডিয়ামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির অভিযোগ করেন। সাধারণত এনবিএ ফাইনালের রাতে আশপাশের বার ও রেস্তোরাঁগুলোতে উপচে পড়া ভিড় থাকে। কিন্তু নিরাপত্তা ব্যারিকেডের কারণে অনেক প্রতিষ্ঠানে প্রত্যাশিত ক্রেতা আসেননি।
প্রেসিডেন্টের সঙ্গে তার নাতনি কাই ট্রাম্প, নিউইয়র্ক নিকসের মালিক জেমস ডোলান ও প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পরিবহনমন্ত্রী শন ডাফি, স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বারগাম, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন ও বিশেষ দূত স্টিভ উইটকফ ছিলেন।
নিউইয়র্কের কুইন্সে জন্ম নেয়া ট্রাম্পের সঙ্গে তার নিজ শহরের সম্পর্ক বরাবরই জটিল। ডেমোক্র্যাট-প্রধান এই শহরে তিনি দীর্ঘদিন ধরেই বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ফলে স্টেডিয়ামে দুয়োধ্বনি শোনা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল না।
খেলাটি দেখতে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং হলিউড ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। দর্শক সারিতে দেখা গেছে টিমোথি শ্যালামে, টিনা ফে, বেন স্টিলার, স্পাইক লি, ডেরেক জিটার ও ইলাই ম্যানিংকে।
এদিকে, নিউইয়র্ক নিকসের দীর্ঘ ২৬ বছর পর এনবিএ ফাইনালে ওঠা শহরজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে। স্টেডিয়ামের বাইরে ও বিভিন্ন পাবলিক ভিউয়িং পার্টিতে হাজার হাজার সমর্থক জড়ো হন। শহরের বিখ্যাত ভবনগুলোও নিকসের দলীয় রং কমলা ও নীলে আলোকিত করা হয়। তবে অনেক সমর্থক অভিযোগ করেছেন, ট্রাম্পের সফরের কারণে তাদের উৎসবের আনন্দ কিছুটা ম্লান হয়েছে। ব্রায়ান্ট পার্কে খেলা দেখতে আসা এক সমর্থক বলেন, নিরাপত্তাজনিত এই বিঘ্ন ‘খুবই বিরক্তিকর’ ছিল। অন্যদিকে, কিছু সমর্থক ট্রাম্পের উপস্থিতিকে ইতিবাচকভাবেও দেখেছেন। তাদের মতে, দেশের প্রেসিডেন্টের এনবিএ ফাইনালে উপস্থিতি এই ক্রীড়া আসরের গুরুত্ব আরও বাড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category