• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার এক দশক পর একনেকে উঠলেও অনুমোদন পায়নি চীনা ইকোনমিক জোন তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা দেশীয় শিল্প সুরক্ষায় মেগা করছাড়, দাম কমবে ও বাড়বে যেসব পণ্যের শিক্ষামন্ত্রী বললেন, বাংলা-ইতিহাস-দর্শন বাদের খবরটি ‘ভিত্তিহীন’ সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা এক ডলারের বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে: অর্থমন্ত্রী

স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলসংলগ্ন আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাবেক যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজুল ওরফে রিয়াজ ও আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ মামলায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ওরফে রিয়াজ ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিল্লাল হোসেন পেশায় সিমেন্ট ও বালু ব্যবসায়ী ছিলেন। তিনি দুই বিয়ে করেছিলেন ও ছয় সন্তানের বাবা। মগবাজারের দুই এলাকায় তার দুটি পরিবার বসবাস করে।
নিহতের ভাগিনা আকাশের দাবি, ঘটনার সময় বিল্লাল হোসেনসহ কয়েকজন আনারকলি পার্কিং স্পটে অবস্থান করছিলেন। এ সময় দিদারুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। আকাশের ভাষ্য অনুযায়ী, দিদারুল ইসলাম বাবু প্রথমে একটি ছুরি দিয়ে বিল্লালকে আঘাত করার চেষ্টা করলে ধস্তাধস্তির মধ্যে ছুরিটি তার হাত থেকে মাটিতে পড়ে যায়। পরে দিদারুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তি ছুরিটি তুলে নিয়ে বিল্লালের বুকে সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশের দাবি, বিল্লালের বুকে ছুরিকাঘাতকারী ওই ব্যক্তির নাম রিয়াজুল, যিনি এরই মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category