• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বজুড়ে এখন চলছে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা। আর বাংলাদেশের ফুটবল মানেই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের চিরন্তন দ্বৈরথ আর সমর্থকদের আকাশচুম্বী আবেগ। ফুটবল মাঠে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সির দাপট পুরো বিশ্ব দেখলেও ক্রিকেট মাঠে কিন্তু গল্পটা সম্পূর্ণ উল্টো। ক্রিকেটে আর্জেন্টিনার কাছে কখনেই হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে টাইগাররা।
ফুটবল পরাশক্তি আর্জেন্টিনারও যে একটি ক্রিকেট দল আছে এবং তাদের সঙ্গে বাংলাদেশের আইসিসি ট্রফিতে খেলার ইতিহাস রয়েছে- এটি বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেট ভক্তেরই অজানা। ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আগে আইসিসি ট্রফির মঞ্চে তিনবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
১৯৮৬ সালের জুনে ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসি ট্রফির মঞ্চে প্রথমবারের মতো ক্রিকেটে মুখোমুখি হয় বাংলাদেশ ও আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে কেনিয়ার নাইরোবিতে দ্বিতীয়বার মুখোমুখি হয় আর্জেন্টিনা-বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে এনামুল-নওশেরদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২০ রানে থামে আর্জেন্টিনার ইনিংস। জবাবে ৭ উইকেট ও ৮৮ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। তৃতীয় এবং শেষবারের মতো ১৯৯৭ সালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ওই ম্যাচেও জিতেছিল টাইগাররা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category