• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

বিয়ে নিয়ে মামলায় বেকসুর খালাস নাসির–তামিমা

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষিত হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন। বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা বুধবার (১০জুন) আদালতে হাজির হন।
মামলাটি করেছিলেন রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা।
গত ৬ মে এ মামলায় বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ (১০ জুন) ধার্য করেন আদালত। সে অনুযায়ী আজ রায় হলো।
আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, আদালত এ মামলায় নাসির–তামিমাকে বেকসুর খালাস দিয়েছেন। ফলে এখন আর বলার সুযোগ নেই যে তাঁদের বিয়ে অবৈধ। রায়ে তাঁরা সন্তুষ্ট। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। তাঁরা আপিল করবেন।
জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি রাকিব মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠন করেন আদালত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category