• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলেও ক্যারিয়ার বেশিদূর এগোয়নি। তিন ওয়ানডে খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিকেএসপিতে কাজ করে নিজেকে গড়ে তুলেছেন কোচিং পেশার জন্য। বলছিলাম বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কথা।
কাতার নারী দলের প্রধান কোচ হলেন ফাতেমা। ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করতে চান বাংলাদেশের হয়ে। এর আগে ২০১১ সালে নারী দলের সহকারী কোচ হিসেবে তিন মাস কাজ করার সুযোগ পান ফাতেমা। পরবর্তীতে ২০১৭ সালে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবেও চার মাস দায়িত্ব পালন করেন। পরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অভিজ্ঞতা অর্জন করেন ফাতেমা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজ করেছেন তিনি, যা তার কোচিং ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
এরপর ২০২২ সালে বিকেএসপি ছাড়ার পর মালদ্বীপ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফাতেমা তুজ জোহরা। সেখানে টানা দুই বছর কাজ করে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পরে মালদ্বীপ অধ্যায় শেষ করে ২০২৪ সালের আগস্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে চীনে পাড়ি জমান তিনি। সেখানে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ এবার যোগ দিলেন কাতার দলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category