• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

প্রভাত রিপোর্ট / ২৩৫ বার
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নাটোর: নাটোরে চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান। শুক্রবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। তিনি বলেন, শুক্রবার দিবাগত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেন। সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে চাইলে তারা দুইজন মোটরসাইকেলসহ পরে যান। এরপর মোটরসাইকেল ফেলে তড়িঘড়ি করে পালানোর সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পরে যায়। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। সেইসঙ্গে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও