• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

টিকিটের আকাশছোঁয়া দাম, ছোট স্টেডিয়ামেও দর্শক শূন্য

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: মেক্সিকোর গুয়াদালাহারার আক্রন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে স্টেডিয়ামের হাজারো খালি আসন। বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে আক্রন স্টেডিয়াম দ্বিতীয় ক্ষুদ্রতম হলেও সেখানে বিপুল সংখ্যক আসন খালি ছিল।
স্টেডিয়ামের নিচের স্তরের টিকিটের দাম ছিল ৫০০ ডলার। সাইডলাইনের উপরের সারির টিকিটের দাম ছিল ৪০০ ডলার। আর হসপিটালিটি সিটের দাম ৫,০০০ ডলারেরও বেশি ছিল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘আজ পর্যন্ত ৬০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। চাহিদা ছিল অভূতপূর্ব।’ তবে মাঠের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা।
ফিফার আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ম্যাচে উপস্থিত দর্শক সংখ্যা ৪৪ হাজার ৯৮৫ জন। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ৬৬৪ জন। তবে এই হিসাব টিকিট বিক্রির নাকি মাঠে প্রবেশ করা দর্শকের, তা পরিষ্কার করেনি ফিফা।
চেকিয়া মার্চে দেরিতে বিশ্বকাপের টিকিট পায়। তারা গ্রুপ পর্বে সবচেয়ে বেশি মাইল পাড়ি দেওয়া দলগুলোর একটি। ফলে চেক সমর্থকদের সংখ্যা ছিল খুবই কম।
গ্যালারি ফাঁকা থাকলেও ম্যাচে রোমাঞ্চের কোনো ঘাটতি ছিল না। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category