• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, রইল শুধু একটা ফুটবল

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি ইংল্যান্ড দলের। তবে এর আগে অন্য রকম অভিজ্ঞতা হলো তাদের। সেটা অবশ্য সুখকর কোনো অভিজ্ঞতা নয়! কানসাস সিটিতে অনুশীলনে নামার আগে চুরি হয়ে গেছে হ্যারি কেইনদের ম্যাচের বুট।
ফ্লোরিডার প্রাক্‌-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ প্রশিক্ষণ ক্যাম্পে সরঞ্জাম পরিবহনের সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
চুরি যাওয়া মালামালের মধ্যে বুটের পাশাপাশি অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও রয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ডেইলি মেইল জানিয়েছে, চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে ‘মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।’
কানসাস সিটি পুলিশ বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এরই মধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।’
এই ঘটনায় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো কোনো মন্তব্য করেনি। চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করতে তারা এখন স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে করছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’–এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :
More News Of This Category