• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ঝলমলে আয়োজনে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হলো যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যেন এক টুকরো হলিউডের দেখা মিলল। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে বিশাল পর্দায় ভেসে ওঠে শহরের বিখ্যাত ‘হলিউড’ সাইন। এরপর ঘোষণা আসে, ‘ওয়েলকাম টু দ্য ইউএসএ’। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী ফিউচার, টাইলা, আনিত্তা ও কোরিয়ান পপ তারকা লিসা।
লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট আর্ট ও সৃজনশীল সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ পোশাক ও মঞ্চসজ্জার আয়োজন করা হয়। ম্যাচ শুরুর আগে পরিবেশনায় ছিলেন হলিউড অভিনেতা জেসন সুদেইকিস ও গায়িকা কেটি পেরিও।
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হলিউড ও ক্রীড়াজগতের অনেক পরিচিত মুখ। তাদের মধ্যে ছিলেন টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম, হ্যালি বেরি, রব লো, ওউইন উইলসন ও প্যারিস হিলটন। মাঠের মাঝখানে রাখা বিশাল বিশ্বকাপ ট্রফিকে ঘিরে নৃত্যশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
৭০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল সোনালি রঙের বিশাল ‘ফিফা’ । তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি ফোনে যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন বলে জানা যায়।
প্রসঙ্গত, বিশ্বকাপের বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো ও কানাডাতে আগেই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। এবার হলো যুক্তরাষ্ট্রে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিন সহ-আয়োজক দেশেই হলো উদ্বোধনী অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category