• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় প্রবাসী ১০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার আত্মসাত, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অন্যত্র বিয়ে! পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থীরা বিহারে খান স্যারের কোচিং সেন্টারে হামলাকারি নেপালে অস্বাভাবিক মৃত্যু ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ‘খাঁচায় লড়াই’-এর আয়োজন, সমালোচনা অর্থনীতিতে ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের নিউজিল্যান্ডে একটি ফলের দোকানে অর্ধেক হলুদ–অর্ধেক লাল, এ কেমন আপেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ হৃদয়, পেলেন চেরি ব্র্যান্ডের একটি লাল গাড়ি পুরস্কার

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: মনে করো, যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতাটি অনেকেই পড়েছেন। গতকাল টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়ের এক পোস্টের পরতে পরতে যেন রবি ঠাকুরের সেই কবিতার প্রতিচ্ছবিই দেখা গেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ হিসেবে চেরি ব্র্যান্ডের একটি লাল গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন তাওহিদ হৃদয়। এরপর ফেসবুকে একটি পোস্ট করেন গাড়ীর সঙ্গে ছবি দিয়ে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি।
আবেগঘন পোস্টে হৃদয় লিখেছিলেন, “মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েক দিনের মধ‍্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?”
সু-সন্তান মাত্রই বাবা মায়ের প্রতি ভালোবাসার কমতি থাকে না। তবে তাওহিদ হৃদয় আর তার ক্যান্সার আক্রান্ত মায়ের গল্পটা একটু আলাদাই। ‘বাংলাদেশের তাওহিদ হৃদয়’ হওয়ার পথে তার মায়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
শৈশবে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার একাডেমিতে ভর্তি হতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু টানাপোড়েনের সংসারে সেই চাহিদা পূরণ করার মতো সামর্থ্যবান ছিল না তার পরিবার। ছেলের স্বপ্নটা ঠিকই বুঝতে পারেন হৃদয়ের মা। শেষ সম্বল জমি বন্ধক রেখে সেই টাকা তুলে দেন হৃদয়ের হাতে। বিষয়টি জানতেন না হৃদয়ের বাবা।
সেই টাকা নিয়ে ঢাকার বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে প্রতারিত হন হৃদয়। একসময় ক্রিকেটও ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মায়ের দিকে তাকিয়ে আবারও ক্রিকেটে ফেরেন। পরের গল্পটাতো সবার জানা।
হৃদয়ও মাতৃভক্ত কম না। প্রতিমুহূর্তে মাকে নিয়েই তার সব। তাকে যদি বলা হয় কাকে উৎসর্গ করতে চান, কোনো ভাবনা ছাড়াই হয়তো বলে ফেলবেন মমতাময়ী মায়ের নাম। একবার জাতীয় দলের ক্যাম্পে যোগ না দিয়ে হাসপাতালে মায়ের পাশে পড়ে রইলেন পুরোটা সময়। গণমাধ্যমে নানারকম গালগল্প বের হলো। অথচ তার পুরো পৃথিবীটা যেন মাকে ঘিরেই।
বছর কয়েক আগে মাকে লেখা হৃদয়ের একটি ‘খোলা চিঠি’ ভক্ত সমর্থকদের আবেগে ভাসিয়েছিল। সেই চিঠিতে মায়ের ক্যান্সার, সংগ্রামের কথা বলে গেছেন। পুরো পৃথিবীর বিনিময়ে হলেও মাকে পাবার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন।
হৃদয় লিখেছিলেন, আমার মা, আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরোটা জার্নি ছিলো আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কতো চোখের পানি ফেলেছি তার হিসাব নেই।
তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। তুমি ক্যান্সারের সাথে লড়াই করেছো, আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।
তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাকো, সুস্থ থাকো, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া। ইতি তোমার বাবা’


আপনার মতামত লিখুন :
More News Of This Category