• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ধর্ম অবমাননার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

প্রভাত রিপোর্ট / ১৪৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ দেবতা প্রভু রামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে ভারতের প্রধান বিরোধী নেতা এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে। তার রাজনৈতিক দল কংগ্রেসকেও রাখা হয়েছে মামলার আসামির তালিকায়। সোমবার (১২ মে) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেনারস শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালতে দায়ের করা হয়েছে মামলাটি। এ আদালতে শুধু এমপি ও বিধায়ক সংক্রান্ত মামলাগুলোর বিচারকাজ হয়। হরিশঙ্কর অভিযোগপত্রে বলা হয়েছে, “সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গত ২১ তারিখ বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় প্রভু রামকে তিনি পৌরাণিক ও কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করে মন্তব্য করেছেন। তার এই ঘৃণাপূর্ণ মন্তব্য সনাতনীদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে হরিশঙ্কার পাণ্ডা বলেন, তিনি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানার পর চিফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তিনি আরও বলেন, ভারতের দণ্ডবিধি ভারতীয় নয়া সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫১ এবং ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আগামী ১৯ মে থেকে শুরু হবে এ মামলার শুনানি। সে দিন আদালতে হাজির থাকার জন্য ইতোমধ্যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের বেনারস শাখার সভাপতি অজয় রায়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হরিশঙ্কর।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও