• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

আত্মঘাতী গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে মিসর–বেলজিয়াম

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ম্যাচে ৬৫ মিনিট পর্যন্ত ১–০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু পরের মিনিটে কী হলো কে জানে! রোমেলু লুকাকুর বদলি হয়ে নামার প্রভাব বলতে পারেন কেউ কেউ। বেলজিয়াম তারকা নামার ২৩ সেকেন্ডের মধ্যে আত্মঘাতী গোল করে বসে মিসর! শেষ পর্যন্ত মোহাম্মদ হানির আত্মঘাতী এই গোলেই বিশ্বকাপে প্রথম জয় হাতছাড়া হয় আফ্রিকার দলটির। ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষে ১–১ গোলের এই ড্রয়ে মিসরের জয় না পাওয়ার আক্ষেপ হবেই।
প্রথমার্ধে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেয়েছে বেলজিয়াম। সেই সুযোগে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে মিসরকে এগিয়ে দেন মিডফিল্ডার ইমাম আশুর। গোলটির পেছনে ভূমিকা ছিল ৩৪তম জন্মদিনে মাঠে নামা মোহাম্মদ সালাহর দারুণ এক পাসের। বিরতির আগে বাকি সময়ও খুব একটা সুবিধা করতে পারেনি বেলজিয়াম।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের তীব্রতা বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার ফ্রি-কিক পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৬৬ মিনিটে বদলি হিসেবে নামা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ডান প্রান্ত থেকে ডিফেন্ডার টমাস মুনিয়েরের ক্রস পেতে বক্সে ঝাঁপিয়ে পড়েন লুকাকু। তাঁর দুই পাশে ছিলেন মিসরের দুই ডিফেন্ডার। তার মধ্যেই লুকাকু ক্রসে পা ছোঁয়ানোর চেষ্টা করেন। তাঁকে আটকাতে গিয়ে ভুল করে বসেন হানি। বলে শেষ ছোঁয়াটা ছিল তাঁর—অতএব আত্মঘাতী গোল। ম্যাচজুড়ে মিসরকে দেখা গেছে বেশ সংগঠিত ও আত্মবিশ্বাসী। আগের মতো বিস্ফোরক না হলেও সালাহকে ঘিরে দলের খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন। রক্ষণ থেকে আক্রমণ—সব বিভাগেই ছিল শৃঙ্খলার ছাপ। তবে এরপরও আক্ষেপই সঙ্গী হলো মিসরের। আফ্রিকা মহাদেশের অন্য কোনো দল বিশ্বকাপে মিসরের মতো একটি ম্যাচও না জিতে এত বেশি ম্যাচ খেলেনি।
‘জি’ গ্রুপে এই ড্রয়ে দুই দলই ১ পয়েন্ট করে পেল। ফলে আজ ভোর ৭টায় শুরু হতে যাওয়া ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচে যে দল জিতবে, তারাই উঠবে ‘জি’ গ্রুপের শীর্ষে। আগামী রোববার লস অ্যাঞ্জেলসে ইরানের মুখোমুখি হবে বেলজিয়াম আর ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মিসর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category