• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

রংপুরের বাজার দর: ব্রয়লারে স্বস্তি, সবজিতে ওঠানামা

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রংপুর: রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগির দাম। সেইসঙ্গে কিছু সবজির দাম ওঠানামা করলেও অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজি। এছাড়া পেঁয়াজ, কাঁচামরিচ, আলুসহ চাল-ডাল ও মাছ-মাংসের দামও অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা থেকে কমে ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি গত সপ্তাহের মতোই ৩২০-৩৩০ টাকা, পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ২৮০-৩০০ টাকা, পাকিস্তানি লেয়ার ৩৩০-৩৪০ টাকা এবং দেশি মুরগির দাম কিছুটা কমে ৫৮০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আল আমিন বলেন, `ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় সামান্য কমলেও অন্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।‘
সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটো ১০০-১২০ টাকা থেকে বেড়ে ১২০-১৪০ টাকা, গাজর ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ২০০-২৪০, কাঁকরোল ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, ঝিংগা গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, চালকুমড়া প্রতিপিস (আকারভেদে) দাম কমে ২৫-৩০ টাকা, কাঁচকলার হালি ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫ টাকা, দুধকুষি ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪০-৫০ টাকা, সজনে ১৪০-১৬০ টাকা থেকে বেড়ে ১৬০-১৮০ টাকা, শসা গত সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা, লেবুর হালি ১০-১৫ টাকা, চিকন বেগুন ৪০-৫০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা, পটল ৩০-৪০ টাকা, ঢ্যাঁড়স ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকা, পেঁপে ৪৫-৫০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, বরবটি গত সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা, করলা ৪০-৫০ টাকা, লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা, কচুর লতি গত সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা, কচুরমুখী ৫০-৬০ টাকা, প্রতিকেজি ধনেপাতা ১৮০-২০০ টাকা থেকে কমে ১৩০-১৫০ টাকা, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ২৫ টাকা, মিষ্টিকুমড়া গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, শুকনো মরিচ আগের মতোই ৩৫০-৪০০ টাকা, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৮-২০ টাকা, সাদা আলু ৩০-৩৫ টাকা, বগুড়ার লাল পাকড়ি আলু ৩০-৩৫, শিল আলু ৪৫-৫০ টাকা এবং ঝাউ আলু ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচের আগের মতো ৪০-৫০ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, দেশি আদা গত সপ্তাহের মতোই ১৬০-১৮০ টাকা, আমদানি করা আদা ১২০-১৪০ টাকা, দেশি রসুন আগের মতো ১০০-১২০ টাকা এবং ভারতীয় রসুন ২০০-২২০ কেজি দরে বিক্রি হচ্ছে।
মুলাটোল বাজারের সবজি বিক্রেতা আব্দুল মজিদ ভুট্টু বলেন, সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমলেও অনেক সবজি অপরিবর্তিত রয়েছে। মূলত যে সব সবজির ফলন নেই ও আমদানি করা হয় সেসব সবজির দাম অনেক বেশি। যেমন-সজনে, গাজর ও টমেটো। এছাড়া অধিকাংশ সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।
এদিকে, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৫-২১০ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০০-২২০ টাকা, মসুর ডাল (চিকন) গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৫০-১৬০ টাকা, বুটের ডাল ১১০-১২০ টাকা, খোলা চিনি ১০৫-১১০ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা, প্যাকেট আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৫-৬০ টাকা, বিআর২৮- ৬৫-৭০ টাকা, বিআর২৯- ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৬০-৬৫ টাকা, মিনিকেট ৮৫-৯০ এবং নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০ টাকা, টেংরা ৪০০-৫৬০, পাবদা ৩৫০-৪০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২৫০-২৬০ টাকা, পাঙাস ১৫০-২৫০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০, কাতল ৩০০-৫০০ টাকা, বাটা ১৮০-২৪০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৮০-২৬০ টাকা এবং গছিমাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category