• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
কর আপিলের জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব বাজেটে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ১০.৮৭ লাখ কোটি টাকায় ব্যাংক হিসাব খোলার পরিমাণ বেড়েছে শিক্ষার্থীদের, শীর্ষে ৫ ব্যাংক ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম প্রধানমন্ত্রীর চীন সফর, কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেল পাচার ইরানের পুনর্গঠনের জন্য তৈরি হচ্ছে ৩০ হাজার কোটি ডলারের তহবিল ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প হোয়াইট হাউসে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি এফবিআইয়ের

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে পয়েন্ট হারানোর ধাক্কার পর ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির বাতাস। অবশেষে ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গত মঙ্গলবার নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে তাকে। তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই পুরোপুরি স্বস্তির খবর নেই, কারণ এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন তিনি।
গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। গত সোমবার তার চোটের অগ্রগতি বুঝতে বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়। এরপর মঙ্গলবার মাঠে ফিরলেও তিনি দলের মূল স্কোয়াডের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেননি। মূলত নিজের ফিটনেস ফিরে পেতে হালকা রানিং এবং ফিজিক্যাল কন্ডিশনিংয়ের মাঝেই সীমাবদ্ধ ছিলেন তিনি।
আগামী শুক্রবার ফিলাডেলফিয়াতে গ্রুপ ‘সি’ এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, এই ম্যাচে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না কোচ আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বেঞ্চে বসেই সতীর্থদের গলা ফাটাবেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category