• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান প্রবাসীর স্ত্রীর শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাটেরঅেবস্থা বেহাল চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী এখন সুস্থ জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম কালিয়াকৈরে কারখানার পানি খেয়ে অসুস্থ দুই শতাধিক শ্রমিক অবশেষে আশ্রয় পেলো শিশুসন্তানসহ কুড়িগ্রাম সীমান্তের সেই দম্পতি পাথরঘাটায় অবৈধ ক্লিনিকের ফাঁদে রোগীরা, প্রতারিত হচ্ছেন সেবা প্রার্থীরা পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর আপিলের জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব বাজেটে

কালিয়াকৈরে কারখানার পানি খেয়ে অসুস্থ দুই শতাধিক শ্রমিক

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জুয়েল রানা,কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, সকালে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।
কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল, তন্নি আক্তার জানান, প্রতিনিয়ত তারা কারখানার সাপ্লাই থেকে পানি পান করেন। আজও সেখান থেকেই পানি পান করার কিছুক্ষণ পর সবার মধ্যেই এমন অস্বাভাবিকতা দেখা দেয়। দুই শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়, অনেকেই বমি করেন, অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অনেককে কারখানার ভেতরেও চিকিৎসা দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। একের পর এক রোগী আসছে। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category