• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুনিয়র এনটিআরের জন্মদিনে বড় সারপ্রাইজ দিতে চান হৃতিক

প্রভাত রিপোর্ট / ৩০৯ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত বিনোদন : আবারও উত্তেজনায় ফেটে পড়েছে ভক্তমহল! বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’ (War 2) ঘিরে এবার নতুন জল্পনা তৈরি হয়েছে। যার সূত্রপাত করলেন হৃতিক রোশন নিজেই। যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী সিনেমায় হৃতিকের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।
আগামী ২০ মে এনটিআরের জন্মদিন। আর সেই দিনই কি তবে মুক্তি পাবে ‘ওয়ার ২’-এর টিজার? এমন সম্ভাবনাকেই উস্কে দিলেন হৃতিক রোশন নিজের এক্স (পূর্বতন টুইটার) পোস্টে।
অভিনেতা লিখেছেন, “এই তারেক, তুমি জানো ২০ মে কী হতে চলেছে? বিশ্বাস করো, তুমি কল্পনাও করতে পারবে না এটা! তৈরি তো? এই পোস্ট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় গুঞ্জন। কেউ লিখেছেন, “আর অপেক্ষা করতে পারছি না!”, কেউ আবার নিশ্চিত যে জন্মদিনের দিনই সামনে আসবে টিজার।
অভিনেতা আয়ান মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-এ ফের দেখা যাবে হৃতিক রোশনকে ‘কবির’ চরিত্রে। অন্যদিকে জুনিয়র এনটিআর-এর এটি যশরাজের স্পাই ইউনিভার্সে প্রথম ইনিংস। হিন্দি, তেলুগু এবং তামিলে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, ২০২৫-এর ১৪ আগস্ট। এর আগে স্পাই ইউনিভার্সের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’ — প্রত্যেকটি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছে। সম্প্রতি হৃতিক রোশনকে দেখা গিয়েছিল ‘ফাইটার’ সিনেমায় দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের সঙ্গে। এবার তিনি কাজ করছেন ‘কৃষ ৪’ নিয়েও, যেখানে তিনি নিজে পরিচালনার দায়িত্বও নিচ্ছেন।
শোনা যাচ্ছে, সেই ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া ও রেখা। অন্যদিকে এনটিআর কাজ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীলের সঙ্গে একটি নতুন ছবিতে, যা তাদের প্রথম যৌথ প্রজেক্ট। এই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে, যদিও বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও