• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আম্বানির পুত্রবধূর অন্তঃসত্ত্বার গুঞ্জন

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ভারতের ধনকুবেরে মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কারণ, সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এক গুঞ্জন— রাধিকা নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, এও রটে তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!
নেটদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই, এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন, তবে ভক্তরা খুশি এই খবরে। ভারতীয় গণমাধ্যম বলছে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। সঙ্গে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন।
নেটিজেনদের আলোচনা, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি হয়, তাহলে তো পাক্কা ধামাকা।’ আবার অনেকে বলছেন, ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে খবরটা সত্যি হোক বা গুঞ্জন, রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এহেন জল্পনা এখন আলোচনার শিখরে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও