• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় পাথরঘাটায় ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ জেলে জীবিত উদ্ধার মেজর লিগ সকারের ম্যাচে মেসি–লেভানডফস্কির উত্তাপ সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো ইউএস ওপেনে ইয়েলেনা রিবাকিনার দরজায় কড়া নাড়ছে ইতিহাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে ‘ডিগার রকওয়েল’ হিসেবে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ

‘মালয়েশিয়াকে আরও কর্মী নেয়ার আহ্বান জানাবে বাংলাদেশ’

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তবে তিনি স্পষ্ট করেছেন, এ মুহূর্তে মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানো শুরু হচ্ছে না। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আসাদ আল সিয়াম বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তবে আপনারা জানেন, মালয়েশিয়া বর্তমানে শুধু বাংলাদেশের নয়, বরং ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ সব দেশের বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার মধ্যে রেখেছে। আমরা আশা করি, এই রিভিউ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।” তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত পরিসরে দেখার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, “মালয়েশিয়া ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার ক্ষেত্রেও মালয়েশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মালয়েশিয়া বাংলাদেশের জোরালো সমর্থক।”তিনি আরও জানান, সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার লক্ষ্যে ‘টার্মস অব রেফারেন্স’ বিনিময় হতে পারে। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরবো।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category