• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

খাল পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুর এলাকার মুসলিম বাজার খাল পরিষ্কার কার্যক্রম তদারকি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২০ জুন) তিনি সরেজমিনে খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তারা খাল পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি, বর্জ্য অপসারণ কার্যক্রম এবং জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দেন, যাতে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা যায় এবং নগরবাসী পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পায়।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানায়, নগরীর খাল, নালা ও জলাশয় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। মুসলিম বাজার খাল পরিষ্কার কার্যক্রমও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category