• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারালো জাপান

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: পুরো নব্বই মিনিটের খেলায় কিছু না ঘটলেও এই ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে আলাদাভাবেই জায়গা করে নিত। বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচ বলে কথা। মাইলফলকের ম্যাচটি জাপান স্মরণীয় করে রাখল নিজেদের জন্যও। রবিবার (২১ জুন) ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ান দলটি তিউনিসিয়াকে হারিয়েছে ৪–০ গোলের বড় ব্যবধানে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে কোনো এশিয়ান দেশের সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড এটি। জাপানের চার গোলের দুটি করেছেন আয়াসে উয়েদা। অন্য দুটি দাইচি কামাদা ও জুনিয়া ইতোর। জাপানের কাছে বড় ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার।
মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়া ম্যাচটি খেলতে নেমেছিল নতুন কোচ নিয়ে। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হারায় কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়ার ফুটবল ফেডারেশন। জাপান–ম্যাচের আগে দায়িত্ব দেওয়া হয় ফরাসি কোচ হার্ভে রেনারকে।
তবে গত আসরে সৌদি আরবের ডাগআউটে থাকা রেনারও তিউনিসিয়ার ভাগ্য বদলাতে পারেননি। বরং ম্যাচের চতুর্থ মিনিটেই কামাদার গোলে পিছিয়ে পড়ে তারা। শুরুতেই পিছিয়ে পড়া তিউনিসিয়া এরপর শুধু জাপানি আক্রমণের মুখে জাল রক্ষাতেই পরিশ্রম করেছে বেশি।
জাপান ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উয়েদার গোলে। ডাচ ক্লাব ফেইনুর্ডে খেলা এই ফরোয়ার্ড শেষ দিকে ৮৩তম মিনিটে করেন আরেকটি গোল। তার আগে ৬৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি আসে ইতোর কাছ থেকে।
নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করা জাপান তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা জোরাল করল। ‘এফ’ গ্রুপে তাদের ও নেদারল্যান্ডসের পয়েন্ট চার করে। বিপরীতে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচদের হারাতে পারলেও তিন পয়েন্টের বেশি হবে না দলটির। আর সুইডেন শেষ পর্যন্ত তিন পয়েন্টে আটকে থাকলেও হেড টু হেড সমীকরণের কারণে তিউনিসিয়ার গ্রুপে তৃতীয় হওয়ারও সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category