• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

গাইবান্ধায় শিবির নেতা হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বাস পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলা থেকে আসা শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড ও স্লোগানে শিবির নেতা সাইফুল্লাহ হত্যার বিচার দাবি করেন। সকাল ১১টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামি ফেরদৌস আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মোজাহিদুল হাসান সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশসহ বেশ কয়েকজন মিলে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা করে। হত্যার প্রায় ১৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। যদি আসামিদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে শিবির নেতারা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এর আগে, রিবিবার বিকালে সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোনারপাড়া চারমাথা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ সহ বেশ কয়েকজন মিলে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর উপর হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি উপজেলার শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে।
এ ঘটনায় জামায়াত কর্মী সালাউদ্দিনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category