• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

টেকনাফে ভারি বৃষ্টিতে রোহিঙ্গাদের বসতঘর প্লাবিত

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে রোহিঙ্গাদের পরিবারের বসতঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন ৫০টির বেশি পরিবার। রবিবার (২২ জুন) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাতে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, রাত থেকে ভারী বৃষ্টি শুরু হলে আলী খালী ২৫ নম্বর ক্যাম্পের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়। অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। রোহিঙ্গাদের বসতঘরে পানি ঢুকে যাওয়ায় রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। নিচু এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের বাঁশ, ত্রিপল দিয়ে তৈরি ঝুপড়ি ঘরের চারপাশে পানি জমে গেছে।
ক্যাম্পের বাসিন্দা মো. শফিক বলেন, ‘ভারী বৃষ্টিতে ঝুপড়ি ঘরের ভেতরে পানি ঢুকে গেছে। বিছানা, কাপড়-চোপড় সব ভিজে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি। এখন ঘরের বাহিরে থাকতে হচ্ছে।
রোহিঙ্গা নারী কামরুন্নাহার বলেন, ‘রান্না করার জায়গাতেও পানি উঠে গেছে। শুঁকনো খাবার খেয়ে আছি। রাতেও ঘুমাতে পারিনি। বাচ্চাদের নিয়ে কোন রকম আছি।’ আরেক রোহিঙ্গা মো. সালাম বলেন, ‘প্রতি বর্ষায় আমাদের একই দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির পানি জমে গেলে ঘরে থাকতে কষ্ট হয়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, ‘ভারী বৃষ্টিতে ২৫ নম্বর ক্যাম্পের ৫০টির বেশি ঘরে পানি ঢুকে পড়েছে। এছাড়া শতাধিক ঘরের চারপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।’
টেকনাফের ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, ‘ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি দেখার জন্য সরেজমিনে যাচ্ছি। পরে ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category