মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে সোমবার সকাল টায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে প্রথমে কড়িকান্দি (সদর), জিয়ারকান্দি,মজিদপুর ইউনিয়ন, দুপুর ১২ টার দিকে গাজীপুরের কলেজ মাঠে সাতানী,জগতপুর, বলরামপুর ইউনিয়ন এবং বিকেলে মাছিমপুর হাইস্কুল মাঠে কলাকান্দি, ভিটিকান্দি,নারান্দিয়া ইউনিয়নের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।উপজেলার ৯ টি ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন, কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে নগদ অর্থ ও চাল বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিরুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া,সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু,আবুল হোসেন বুলবুল, আক্তারুজ্জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সম্পাদক মো.কামরুজ্জামান হিরা, প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লা, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মো.মোয়াজ্জেম হোসেন সরকার,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার,মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, সদস্য মো.ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.ফাহিম সরকার,যুগ্ম আহবায়ক মো.সাগর মিয়া, মো.জালাল উদ্দিন মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।