• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পেনশন প্রক্রিয়ায় অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত অর্থনীতি: পেনশন আবেদন এবং মঞ্জুরি প্রক্রিয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)’ চালু করেছে সরকার। এই ব্যবস্থা সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই নতুন সিস্টেমের ওপর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এসব কথা বলেন।
অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম (এসপিএফএমএস)’ কর্মসূচির অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মসূচির লক্ষ্য অবসরের আগের পেনশন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা, যাতে আবেদনকারীদের বারবার অফিসে যেতে না হয় এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রায়ই পেনশনের কাজে আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় অফিস ভিজিটের কারণে হয়রানির শিকার হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে পেনশনাররা ডিজিটাল পদ্ধতিতে তাঁদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন যা সময় বাঁচাবে এবং হয়রানি কমাবে। তিনি আরও বলেন ‘যদি সেবাগ্রহীতারা সশরীরে সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পেতে পারেন তবে তা দুর্নীতি কমানোর একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়াবে।’
প্রতিমন্ত্রী ওইসব পেনশনারদের কথা উল্লেখ করেন যারা ১০০ শতাংশ পেনশন সমর্পণ করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তাদের পরিবার পুনর্বহালের সুবিধা পায় না। তিনি এই নীতিটি পুনরায় পর্যালোচনা করার পরামর্শ দেন যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার পায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মহা হিসাব নিয়ন্ত্রক এস এম রেজভী। স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসপিএফএমএস এর ন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর ড. জিয়াউল আবেদীন।
কর্মশালায় জানানো হয়, এই সিস্টেমটি প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরীক্ষামূলকভাবে চালু হবে। পরবর্তীতে এটি অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ সকল মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের দপ্তরে সম্প্রসারিত হবে।
অনলাইন ট্র্যাকিং সিস্টেমের মূল সুবিধাগুলোর মধ্যে রয়েছে এসএমএস অ্যালার্ট, যেখানে কর্মকর্তা কর্মচারীরা তাদের পিআরএল অর্থাৎ অবসর উত্তর ছুটি শুরু হওয়ার ১১ মাস আগে স্বয়ংক্রিয় এসএমএস পাবেন। এছাড়া, রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে আবেদনকারীরা অনলাইনে তাদের ফাইলের অবস্থা সরাসরি দেখতে পারবেন।
পাশাপাশি সমন্বিত ডেটার মাধ্যমে আইবিএএস প্লাস প্লাস থেকে স্বয়ংক্রিয়ভাবে চাকরির তথ্য ও আর্থিক বিবরণী সংগ্রহ করা হবে ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া হয়রানি মুক্ত ব্যবস্থার কারণে বিভিন্ন টেবিলে সশরীরে ফাইল নিয়ে ঘোরার প্রয়োজন হবে না।
অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন অবসরের পর অনেক কর্মচারী অসহায় বোধ করেন। এই সিস্টেমটি তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। তিনি ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ চালুর মাধ্যমে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।
হিসাব মহানিয়ন্ত্রক এস এম রিজভী জানান, পেনশনের পরবর্তী ব্যবস্থাপনা ইতোমধ্যেই অনেকখানি ডিজিটাল হয়েছে এবং ইএফটি এর মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। নতুন সিস্টেমটি পেনশনের আগের ধাপগুলোকে আরও সহজ করবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসপিএফএমএস এর প্রোগ্রাম এক্সিকিউটিভ ড. মাহফুজা বেগম। এতে অফিস ম্যাপিং এনওসি এবং অডিট আপত্তি নিরসনের মতো চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ডিজিটাল রূপান্তর সরকারি পেনশন সেবাকে দ্রুততর এবং জনবান্ধব করে তুলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category