• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের পিএসকে নিয়ে গেছে পুলিশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

প্রভাত রিপোর্ট / ২০৪ বার
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল।
ঢাকা: বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
এদিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের কথা রয়েছে। এছাড়া রাতে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। দলগুলো বলছে, পদত্যাগ না করে প্রধান উপদেষ্টা নির্বাচন দিন, এটাই তাদের চাওয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও