• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

মেহেরপুর সীমান্তে দিয়ে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, স্থানীয়দের বাধা

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে পুনরায় ভারতীয় সীমান্তের দিকে ফিরে যেতে বাধ্য হয় তারা। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার সহড়াতলা সীমান্তে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে নারী-পুরুষসহ ১০ জনকে সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়।
বিএসএফ’র সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসীরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। একপর্যায়ে স্থানীয়রা তাদের এগিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই ১০ জন আবার সীমান্তের দিকে ফিরে যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। ঘটনার প্রকৃত তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশ-ইন মেনে নেওয়া হবে না। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category