• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি
জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম

সরকার ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের কাছে ডিপিআই কেবল প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের একটি অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশের নাগরিকেরা সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’, ‘মাইগভ’ অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন অথবা সরাসরি ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে একই সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া আগামী তিন বছরে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
জনগণের ফিডব্যাক নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, ক্যাবিনেট ডিভিশনের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ এবং ‘ই-পার্টিসিপেশন’ সিস্টেমের মাধ্যমে নাগরিকেরা সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও জোরদার করতে আগামীতে একটি ‘ই-পার্টিসিপেশন র‌্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category