• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

সেবা খাতে ২০২৫-এ ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০২৫ সালে সেবা খাতে জাতীয় পর্যায়ে প্রাক্কালিক (আনুমানিক হিসাব) মোট ঘুষের পরিমাণ ১২ হাজার ৬৩৩ দশমিক ২ কোটি টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৫’-এর তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, ভূমি সেবায় ৩০৮১.২ কোটি টাকা, বিচারসংশ্লিষ্ট সেবায় ২০১২.৮ কোটি টাকা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ১৫৯৯ কোটি টাকা, পাসপোর্ট সেবায় ১০৮৩.২ কোটি টাকা, কৃষি সেবায় ৯১৮.৯ কোটি টাকা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৮০৪.৪ কোটি টাকা, ব্যাংকিং সেবায় ৬৭১.৯ কোটি টাকা, বিআরটিএ সেবায় ৬০৪.৬ কোটি টাকা, শিক্ষা (সরকারি ও এমপিওভুক্ত) সেবায় ৫২৫.৯ কোটি টাকা, বিদ্যুৎ সেবায় ৪৩৫.৬ কোটি টাকা, স্বাস্থ্য (সরকারি) সেবায় ১৮১.৭ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহায়তায় ১৭.১ কোটি টাকা, এনজিও (প্রধানত ক্ষুদ্র ও মাঝারি ঋণ) সেবায় ৩.১ কোটি টাকা ও অন্যান্য (বিমা, কর ও শুল্ক, গ্যাস, এনআইডি, এমএফএস ইত্যাদি) সেবায় ১৬৭.৯ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায়, ২০২৩ সালের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণের তুলনায় ২০২৫ সালে প্রায় ১৫.৯ শতাংশ (১,৭২৯.৯ কোটি টাকা) ঘুষ লেনদেন বেশি হয়েছে। প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপির ০.২৩ শতাংশ এবং জাতীয় বাজেটের (সংশোধিত) ১.৫৮ শতাংশ। ২০২২ সালের বিবিএসের জনশুমারি অনুযায়ী ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট প্রাক্কলিত খানার সংখ্যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা। এ সময় প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) প্রাক্তন অধ্যাপক সেকেন্দার হায়াত খান, প্রাক্তন অধ্যাপক পিকে মো. মতিউর রহমান, প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ শোয়ায়েব, অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের(বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category