• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দেশ

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে চলমান বিশ্বকাপে অনেক নতুনত্ব দেখা যাচ্ছে। এখন চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ড। ইতোমধ্যে ৮টি গ্রুপের লড়াই শেষ। আর বাকি ৪ গ্রুপের লড়াই। শনিবার ৯২৭ জুন) সকালে ‘এইচ’ গ্রুপের লড়াই শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ের।
‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে স্পেন ও রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দের নকআউট রাউন্ডে উঠেছে। স্পেনের কাছে পরাজিত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা সৌদি আরব ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
মূলত এই স্পেন গ্রুপের ম্যাচ শেষে অন্যান্য গ্রুপে ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া ৫ দেশ রাউন্ড অব থার্টি টুতে পা রাখল। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে নিজেদের তিন ম্যাচ খেলেছে। ডি গ্রুপে ৪ পয়েন্ট পাওয়া লাতিন দেশটির অবস্থান তৃতীয়। তাদের সঙ্গে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই উঠেছিল শেষ ৩২–এ, ওই গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
এ ছাড়া শেষ ৩২ নিশ্চিত করা ৪টি দলের এক ম্যাচ করে বাকি আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের পয়েন্ট ৪। মূলত তারা নকআউটে উঠেছে ন্যূনতম তৃতীয় স্থানের দল হিসেবে। নিজেদের ম্যাচ শেষে সেই অবস্থানে পরিবর্তন হবে, যদি তারা ন্যূনতম ড্র–ও করতে পারে। একইঙ্গে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়ারও সুযোগ আছে রোনালদো-কেইনদের সামনে।
আবার নিজেদের শেষ ম্যাচে হারলেও সমস্যা নেই ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের। এ ছাড়া ৩ বা এর কম পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে থাকা দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ), স্কটল্যান্ড (গ্রুপ সি), সেনেগাল (গ্রুপ আই) এখনও অপেক্ষায় আছে। ৩ পয়েন্ট পেলেও কেপ ভার্দে গ্রুপ রানার্সআপ হিসেবে প্রথমবার বিশ্বকাপে এসে নকআউটে উঠেছে।
ফ্রান্স-স্পেন-আর্জেন্টিনা নয়, মরিনিয়োর মতে যারা বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট
ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!


আপনার মতামত লিখুন :
More News Of This Category