• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফুটবলে অন্যতম বিষ্ময়কর এক গল্পের সূচনা করে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে কেপ ভার্দে। আটলান্টিক সাগরের এই দ্বীপদেশ জনসংখ্যা বিচারে বিশ্বকাপে খেলা তৃতীয় ক্ষুদ্রতম দেশ। কিন্তু এবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বড় দলগুলোকে। ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ খেলে এখনো হারেনি কেপ ভার্দে!
হিউস্টনে শনিবার (২৭ জুন) সকালে গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। তাতে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে রানার্স আপ হিসেবে বিশ্বকাপের নকআউটে (শেষ ৩২ দলের রাউন্ড) উঠল তারা। আর এই গ্রুপে রানার্স আপ হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেল কেপ ভার্দে। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ।
আর্জেন্টিনার কিন্তু শেষ ৩২ দলের রাউন্ডে এই ম্যাচ নিয়ে খুব স্বস্তিতে থাকার সুযোগ নেই। গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট কেড়েছে কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্রয়ের পর উরুগুয়েকেও ২–২ গোলে আটকে দেয় মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার দেশটি।
গুয়াদালাহারায় অন্য ম্যাচে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ৪২ মিনিটে গোলটি করেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। এই গোলে উরুগুয়ের ৪০ বছর বয়সী গোলকিপার ফার্নান্দো মুসলেরার অবদানও কম নয়!
বায়েনার শট ঠেকাতে ডাইভ দিয়েও অবিশ্বাস্যভাবে বলটি তিনি হাতে রাখতে পারেননি। প্রথমার্ধ শেষে মুসলেরাকে তুলেও নেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। এ ম্যাচে স্পেনই গোলের সুযোগ পেয়েছে বেশি। ৮৭ মিনিটে ফেরান তোরেসের শট পোস্টে লাগে। ৮৯ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।
‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠায় শেষ ৩২ দলের রাউন্ডে ‘জে’ গ্রুপে রানার্স আপ দলের মুখোমুখি হবে স্পেন। এই গ্রুপের রানার্স আপ দল এখনো ঠিক হয়নি। সেটা হতে পারে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া। আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে স্পেন।
বিশ্বকাপে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়ে তৃতীয় দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে উরুগুয়েই বাদ পড়ল সবার আগে। উরুগুয়ের সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে ‘এইচ’ গ্রুপের তলানিতে থাকা সৌদি আরবও বিদায় নিল গ্রুপ পর্ব থেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category