• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নক আউটে খেলার সমীকরণ কী?

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : ভাগ্য যেন শেষ মুহূর্তে থামিয়ে দিল ইরানকে। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে সরাসরি ওঠার সুযোগ হারাল তারা। তবে শেষ ৩২-এ যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। অন্য গ্রুপের ফলাফলের ওপর এখনও নির্ভর করছে তাদের ভাগ্য। ফলে বাকিদের ফলাফলের দিকে তাকিয়ে থাকা ছাড়া ইরানের আর উপায় নেই।
সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর এই ম্যাচে ড্রয়ের পর তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ইরান। অন্যদিকে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় বেলজিয়াম। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহের মিসর।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইরান। মাত্র ৫ মিনিটে গোল করে মিসরকে এগিয়ে দেন মাহমুদ সাবের, যা এই আসরে মিসরের দ্রুততম গোল। তবে দ্রুতই পাল্টা জবাব দেওয়ার সুযোগ পায় ইরান। ১১ মিনিটে পেনাল্টি পেলেও মেহেদি তারেমির শট ঠেকিয়ে দেন মিসর গোলরক্ষক আহমেদ শোবেন।
যদি ঘানা ক্রোয়েশিয়াকে হারায়, ডিআর কঙ্গো উজবেকিস্তানের সঙ্গে জিততে না পারে, অথবা অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে কোনো একটি দল জয় পায়—তাহলেই নকআউটের টিকিট পেতে পারে ইরান।
ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। ম্যাচের ১৪ মিনিটে সমতা ফেরে ইরান। মিলাদ মোহাম্মাদির শট ফিরিয়ে দিলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজায়ান। এটি চলমান বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে আসে। ৫৭ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন মিসরের তারকা মোহাম্মদ সালাহ।
শেষ মুহূর্তে নাটকীয়তা চরমে ওঠে। অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতেছিল ইরান। কিন্তু ভিএআরে অফসাইডের কারণে তা বাতিল হয়। কার্যত ম্যাচের ফলাফল এখানেই শেষ। এরপর সাইয়েদ এজাতোলাহির জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে জয় হাতছাড়া হয়। তাতে সুযোগ মিস আর দুর্ভাগ্যকে সঙ্গী করে ম্যাচ শেষ করে ইরান।
মিসরের বিপক্ষে জয় না পেলেও এখনও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা টিকে আছে ইরানের। তবে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে। যদি ঘানা ক্রোয়েশিয়াকে হারায়, ডিআর কঙ্গো উজবেকিস্তানের সঙ্গে জিততে না পারে, অথবা অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে কোনো একটি দল জয় পায়—তাহলেই নকআউটের টিকিট পেতে পারে ইরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পকের টানাপোড়নে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল ইরানের। শেষ পর্যন্ত অংশ নিলেও ট্রাম্পের দেশে খেলা ছাড়া অবস্থান করছে না তারা। টানা ভ্রমণের মাঝেও গ্রুপ পর্বে অপরাজিত ছিল ইরান। তিন ম্যাচে কোনটা না হেরেও শেষবেলায় নির্মম ভাগ্যের কাছে আটকে গেল পারস্যের দলটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category