প্রভাত সংবাদদাতা, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌর সভার তিন হাজার তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা কর্মসূচির আওতায় ৫ কেজি বীজ ও দুই প্রকারের ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে উপজেলা পরিষদ চত্বরে ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীর ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কৃষি অফিসার হাম্মিম জাহান, উপবেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, আব্দুল আউয়াল ফরাজী, আঃ মতিন, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।