• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী ও বেসরকারি ঋণদাতা চীন ব্যাংকখাত থেকে ২২ হাজার কোটি টাকা বেশি ঋণ সরকারের বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে গম আমদানির শীর্ষে আর্জেন্টিনা ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’: বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম হাসপাতাল থেকে বিদেশে, পাকিস্তানে গর্ভফুল বিদেশে পাচার, গোপন বাণিজ্য যুক্তরাষ্ট্রে প্রচণ্ড গরম,স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ব্যাহত পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডানপন্থী কেইকো ফুজিমোরি আরও তীব্র হতে পারে এল নিনো , বাড়ছে চরম আবহাওয়ার আশঙ্কা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় কলম্বিয়া। ৮ বছর পর বিশ্বকাপে ফিরে আবারও সেই পথেই হাঁটছে দক্ষিণ আমেরিকান দলটি। শেষ ৩২ পর্বের শেষ ম্যাচে তারা ঘানাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবার শেষ ষোলোতে জায়গা করে নিলো।
শেষ ষোলোতে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এর আগে ২০১৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেও শেষ ষোলোতে উঠে বিদায় নেয় কলম্বিয়ানরা। কাতারের আসরে খেলার টিকিট তারা পেয়েছিল না।
শেষ ৩২ এর ম্যাচে কানসাস সিটিতে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৬১ শতাংশ বল নিজেদের পায়ে রেখে লক্ষ্যে তারা ৮টি শট নেয়। এর মধ্যে চারটি বড় সুযোগ পেয়েও নষ্ট করেছে তারা, বিশেষ করে পুয়ের্তা ও দিয়াজ। তাদের সুযোগ নষ্টের পর ঘানা গোলকিপার লরেন্স আতি জিগির দারুণ সেভে মোজিকাকে ঠেকান। তাতে কলম্বিয়া ব্যবধান বাড়াতে পারেনি। ১৪ মিনিটে জন আরিয়াসের গোলই গড়ে দিলো ম্যাচের পার্থক্য। দিয়াজ তো ব্যবধান দ্বিগুণ করা গোল করেই ফেলেছিলেন। কিন্তু সূক্ষ্ম অফসাইডের কারণে তার গোল বাতিল হয়। তাতে এক গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কলম্বিয়াকে। আর পুরো ৯০ মিনিটে কোনো শট নিতে না পারা ঘানা আবারও দক্ষিণ আমেরিকান কোনো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category