• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

আজ ঈদের দিন মেট্রোরেল বন্ধ, কাল থেকে চলবে

প্রভাত রিপোর্ট / ২০২ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদ উদযাপন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে আগামীকাল রবিবার (৮ জুন) থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও পরদিন রবিবার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট পরপর। এই সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে চলবে ট্রেন।
সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে। এ সংক্রান্ত তথ্য আগেভাগেই যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে মেট্রোরেল চালু রাখা হচ্ছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হলেও কোরবানির ঈদে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও